তাহিরপুরে বিধবা নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিধবা এক নারী ভিক্ষুককে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে শনিবার ভিকিটিম লিখিত ভাবে অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলা বাদাঘাট ইউনিয়ন মোল্লা পাড়া গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০) ওরফে কালা মিয়া ও রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৭)।
ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের বিধবা নারী (৩৫) তার ছয় বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে ভিক্ষা করে সংসার চালান। বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকির কারণে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি।
সেখানে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার পরপরই শুক্রবার সকালে প্রতিবেশী ও এলাকার মুরব্বিদের বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ না করার জন্য ভিকটিমকে ভয় দেখায় অভিযুক্তরা।
পরে শনিবার তাহিরপুর থানায় গণধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযোগ করেন। ভিকিটিম লিখিত ভাবে অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
এদিকে আজ রোববার সকালে আটককৃতদের আদালতে আর ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed