সিলেট-৩ আসনে আ.লীগ প্রার্থী হাবিবের জয়!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনাও শেষ হয়েছে। সবগুলো কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।
সিলেট-৩ আসনের তিনটি উপজেলার সকল ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৭০৫টি ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ টি ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১টি।
নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকরিভাবে ৬৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এদিকে, এমন ফলাফলের পর জয়ী নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিকুর রহমান আতিক।
তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে ভোটের ফলাফল এখনো আসছে। আওয়ামী লীগ প্রার্থী হাবিব ছাড়াও দলের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কনফারেন্স হলে অপেক্ষমান আছেন।
এদিকে কোনো ধরনের গোলযোগ ছাড়াই সিলেট-৩ আসনের উপনির্বাচনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ভোটগ্রহণ শেষ হয়।
এরআগে শনিবার (৪ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনের উপনির্বাচনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ১৪৯টি কেন্দ্রে সকাল আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল চারটা পর্যন্ত চলে।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন, এ উপনির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।
শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ কেন্দ্রই ছিল ভোটারশূন্য। দুপুর গড়িয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষের সময়ও ভোটারদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি।
এ আসনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা। কেউ কেউ ইভিএমে ভোট দিতে পেরে খুশি হলেও এ পদ্ধতিতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারেননি বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed