কিশোরীকে অপহরণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে এক কিশোরীকে (১৬) অপহরণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগ (২৫) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মদন থানায় এই মামলা দায়ের করেছেন।
মোজাম্মেল হক সোহাগ মদন উপজেলার আরগিলা গ্রামের আব্দুল হাই-এর ছেলে ও মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরীকে উদ্ধারসহ আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কিশোরী। দীর্ঘদিন ধরে পৌর সদরে মাস্টার পাড়া নামক স্থানে পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করছিল এই কিশোরী।
গত সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাসা থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান মোজাম্মেল হক সোহাগ।
ঘটনার পর থেকে কিশোরীর কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা মোজাম্মেল হক সোহাগসহ আরো কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন মোবাইল ফোনে জানান, অভিযোগের সত্যতা থাকলে মোজাম্মেল হক সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed