সালমান স্মরণে গান ও সিনেমায় সারাদিন
বিনোদন ডেস্ক: চির সবুজ নায়ক সালমান শাহর ৫০তম জন্মবার্ষিকী সোমবার ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলো রেখেছে নানান আয়োজন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, এ দিন তারা প্রচার করবে সালমান অভিনীত সিনেমা ও গান।
সকাল ৮টা ২০ মিনিটে লিটু সোলায়মানের প্রযোজনায় ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন।
প্রচার হবে সালমান অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টা ২৫ মিনিটে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কন্যাদান’। আরও অভিনয় করেছেন আলমগীর, শাবানা ও লিমা। দুপুর পৌনে ৩টায় প্রচার হবে ‘জীবন সংসার’। জাকির হোসেন রাজুর পরিচালনায় সালমানের সঙ্গে আছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
দুপুর ১টা ২০ মিনিটে রয়েছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় ‘শুধু সিনেমার গান’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে। এর মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, স্নেহ, দেনমোহর, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, সত্যের মৃত্যু নেই ছবির গান।
রাত ৮টায় প্রচার হবে সালমান শাহ স্পেশাল ‘গোল্ডেন সং’, গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed