তাহিরপুরে মার্কেটে ভয়াবহ আগুন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ব্যবসায়ীরা জানান, বাদাঘাটের চাল পট্টিতে একটি মার্কেটের ভেতর পলিথিনের গুদামে আগুন লাগে। এরপর গুদামের পাশে থাকা রয়েল নামে আরও এক ব্যবসায়ীর কাপড়ের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান, কয়েকটি গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চলছে।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed