Main Menu

অনার্স ১ম বর্ষ ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাল ৪টায় প্রকাশ করা এই ফলাফল এসএমএস (nuroll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে বিকেল ৪টা থেকে পাওয়া যাবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

Share





Related News

Comments are Closed