আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন দিন সারাদেশের ৮টি বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টির সাথে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অধ্দিপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবং পরবর্তী দু’দিনে একই আবহাওয়া বিরাজ করতে পারে।
এর পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাঙ্গামাটি ২১, ডিমলায় ১৪ ও সিলেটে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে । মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed