নেত্রকোণায় সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নেত্রকোণায় করোনাকালীন পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেসুর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
এ সময় নেত্রকোনা জেলার ৫৫ জন সাংবাদিককে চেক প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, অনুদান একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে জেলার সকল সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed