সিলেট-দুবাই রুটে চালু হচ্ছে বিমানের ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-দুবাই রুটে অত্যাধুনিক ফ্লাইট চালু করছে বাংলাদেশ বিমান। এই রুটে সপ্তাহে একদিন চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অত্যাধুনিক ফ্লাইট। প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে বোয়িং ৭৮৭-৮০০ ফ্লাইটটি সিলেট ছেড়ে যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার (দুবাই ও আরব আমিরাত) সজল কান্তি বড়ুয়া ২৩ আগস্ট সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মধ্যরাতের পর সিলেট থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮০০ ফ্লাইট। এটি ড্রিম লাইনার এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হবে। এতে সিলেট-দুবাই রুটে বিমানযাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed