Main Menu

ছাত‌কে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত‌্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: ছাত‌কে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান স্ত্রীও। এ ঘটনায় ছাতক উপজেলার গো‌বিন্দগঞ্জ সৈ‌দের গাও ইউ‌পির দশঘর গ্রা‌মে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকা‌লে তাদের নিজবা‌ড়ি‌তে জানাজার নামাজ শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায়, প্রথমে সোমার দিবাগত রাতে স্বামী সিকন্দর আলী (১১৭) তার নিজ বা‌ড়ি‌তে মারা যান। তিনি মারা যাওয়ার ৮ ঘন্টা পর মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১টায় তার স্ত্রী আছাবি বেগমও (৮৫) মৃত‌্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন।

স্থানীয় ইউপি মেম্বার মাহমুদ আলী ও শিক্ষক রেজ্জাদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় নিজ বা‌ড়ি‌তে জানাজা নামাজ শেষে তাদের দাফন করা হয়েছে।

তাদের পরিবারের বরাত দিয়ে ইউপি মেম্বার জানান, হঠাৎ ক‌রে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার গভীর রাতে স্বামী সিকন্দর আলী (১১৭) তার নিজ বা‌ড়ি‌তে মারা যান। রাতে স্বামীর লাশের পা‌শে ব‌সেই স্ত্রী অতিশোকে কান্নাকাটি করতে করতে তিনিও অজ্ঞান হয়ে যান। দীর্ঘক্ষণ পরেও আর জ্ঞান ফিরেনি। মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১ টার দিকে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আ‌গেই তিনি না ফেরার দেশে চলে যান।

তারা হ‌লেন সা‌বেক ইউ‌পি মেম্বার লুৎফুর রহমানের বাবা মা। মরহুম সিকন্দর আলী দম্পতি ৫ পুত্র ও ৩ কন‌্যা সন্তা‌নের জনক ছি‌লেন।

Share





Related News

Comments are Closed