ফাইজারের আরো ১০ লাখ ডোজ টিকা আসছে ৩০ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: ফাইজার-বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনা টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
মাইদুল ইসলাম প্রধান জানান, কাতার এয়ারওয়েজের মাধ্যমে আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭.১৫ মিনিটে টিকার এ চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আমেরিকার উপহার হিসেবে আসবে এই ১০ লাখ ডোজ টিকা।
টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার।
উল্লেখ্য, সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের অংশ হিসেবেই ৩০ আগস্ট এই ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পায় বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed