ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কাইল্যানী হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাজ্জাদ নূর (২৬) ও রাকিব মিয়া (১৩)। তারা দুজনের বাড়ি উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামে। সাজ্জাদ নূর মলহিব আলীর ও রাকিব মিয়া ফজল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর থেকে সাজ্জাদ ও রাকিব কাইল্যানী হাওরে নৌকায় করে মাছ ধরছিল। বিকেল সাড়ে চারটার দিকে সেখানে বজ্রপাত হলে সাজ্জাদ ও রাকিব নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়।
এ সময় তাদের সঙ্গে নৌকায় থাকা সাজ্জাদের ৭ বছর বয়সী মেয়ে ছোটমনি নৌকা চালিয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর শুনে পরিবারের লোকজন হাওরে এসে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর সাজ্জাদ ও রাকিবের মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed