Main Menu

কমলগঞ্জে ছুটির দিনেও তৎপর ভোক্তা-অধিকার অধিদপ্তর

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Manual3 Ad Code

সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার (২১ আগস্ট) কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতাম‚লক কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

এ অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Manual1 Ad Code

উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের মাধবপুর রোডে অবস্থিত চার ভাই বেকারী এন্ড কনফেকশনারীকে ৫ হাজার টাকা, ফাস্ট টাইম ব্রেড এন্ড বিস্কুটকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত এলি ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code