সিলেট দরগায় ওলামা মাশায়েখ পরিষদের দোয়া ও শিরনী
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল শেষে শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এরশাদ খান, মাওলানা কারী আনহারুল ইসলাম, মাওলানা আহমদ আলী হেলালী প্রমুখ।
এসময় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন- বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। আলোচনা শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed