১৯ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ১৯ বছর আগে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ডে দণ্ডিত হবার পর পালিয়ে বেড়ান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. আশিকুর রহমান (৪৫)। দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকার বাংলাদেশ মিলিটারি একাডেমির ১ নং গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, আসামী মোঃ আশিকুর রহমানের বিরুদ্ধে আদালত নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন, ১৯৯৫ এর ৯(খ) তৎসহ ১৪ ধারায় দোষী সাব্যস্থ করে ২০০২ সালে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ড প্রাপ্তির পর থেকে দীর্ঘ ১৯ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায় সে। বিষয়টি আইনগত প্রক্রিয়ামূলে র্যাব-৯ এর নজরে আসে এবং র্যাব-৯ তৎক্ষণাৎ পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে তৎপর হয়। অতঃপর ১৮ আগস্ট চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকার বাংলাদেশ মিলিটারি একাডেমির ১নং গেইটের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডিত পলাতক আসামি মো. আশিকুর রহমান (৪৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কেউন্দা গ্রামের বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব-৯ গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় জিডি ও সাজা গ্রেপ্তারি পরোয়ানামূলে হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেRead More
হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট বোনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকেRead More



Comments are Closed