বিশ্বনাথে কলেজছাত্রীর আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে কলেজছাত্রী প্রিয়াংকা রানী নাথ ওরফে সঙ্গী (২২) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের রামাইচক রহিমপুর গ্রামের নরউত্তম দেবনাথের মেয়ে ও সিলেট মদন মোহন কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।
বুধবার (১৮ আগষ্ট) রাতে নিজ শয়ন কক্ষের ছাদে ব্যবহৃত বাঁশের সাথে ওড়না ও দরজার পর্দা দিয়ে ফাঁস নেন। একপর্যায়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন।
ততক্ষণে নিষ্প্রাণ হয়ে যায় প্রিয়াংকার দেহ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্যে রাতেই সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় তার ভাই সুজন দেবনাথ ওইদিন রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা দেন। তবে কেন, কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রিয়াংকা? এর সঠিক জবাব জানাতে পারেনি কেউ।
স্থানীয় সূত্র জানায়, পড়ালেখার পাশাপাশি চাকরির মাধ্যমে সংসার পরিচালনা করতেন প্রিয়াংকা। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিতা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সজ্জাদ আলী জানান, এনজিও সংস্থার মাধ্যমে পার্শ্ববর্তী মিরগাঁও গ্রামের আবদুল আজিজের বাড়ীতে শিক্ষকতা করতেন প্রিয়াংকা। প্রতিদিনের ন্যায় বুধবার বিকেল ৪টায় বাড়ীতে আসেন। বৃদ্ধ বাবা পাশের ঘরে থাকলেও মা পাশের বাড়ীতে কীর্তনে ছিলেন।
আত্মহত্যার বিষয়ে জানতে প্রিয়াংকার ভাই সুজন দেবনাথের সাথে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual4 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual6 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed