নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেয়া যাবে।
সোমবার (১৬ আগস্ট) রাতে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে বলা হয়, ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশন এর ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।
আরও বলা হয়েছে, ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
Related News
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি ও সমমানের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ২৮ অক্টোবর থেকেRead More
হার্ভার্ডে ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন কুলাউড়ার শান্তা যাদব
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা বাগানের শ্রমিক লাইনের ছোট্ট একটি ঘরে জন্ম শান্তাRead More



Comments are Closed