দেশে ১৯ আগস্ট থেকে চলবে সব ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে সিলেট-ঢাকা-চট্রগ্রাম রুটসহ দেশে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন চলাচল পূর্ণমাত্রায় শুরু হচ্ছে। এ দিন থেকে আবার বন্ধ থাকা ডেমু ট্রেন চলাচল শুরু হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তবে রেলওয়ের ৯টি লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে।
এর মধ্যে রয়েছে : চট্টগ্রাম- সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব বাজার ও সিলেট-ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল করবে না।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে রেলওয়ের ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।
গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।
রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) আমিনুল হক জুয়েল জানান, আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকাল সব ধরনের ট্রেন চালু হচ্ছে। তবে আগে থেকেই বন্ধ থাকা নয়টি লোকাল ও কমিউটার ট্রেন আপাতত চলাচল করবে না। এগুলো বিভিন্ন কারণে করোনার আগে থেকেই বন্ধ রয়েছে।
Related News
৪,৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজারRead More
সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখল করারRead More



Comments are Closed