বিয়ানীবাজারে ৯৩৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ৯৩৩ পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল হান্নান বাবুর্চি (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার নোয়া দুবাগকানা এলাকার মৃত তোতা মিয়া বাবুর্চির ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে বিয়ানীবাজারের দুবাগ ইউপির বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জব্দকৃত আলামতসহ সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed