সিলেটে করোনায় আরো ১৩ মৃত্যু, শনাক্ত ৪৬০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে।
একই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৪৬০ জন। এনিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৯১২ জন।
রোববার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে সিলেটে ১৩ করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে ১২ জনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন মৌলভীবাজারের।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৭২৪ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৮ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩১১ জন। শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের, ৫২ জন মৌলভীবাজারের ও ৬৫ জন হবিগঞ্জের।
১৭২২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৬.৭১ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৮ হাজার ৯১২ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪১১২ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৪০৩ জন। সুনামগঞ্জে ৫ হাজার ৬৩২ জন, মৌলভীবাজারে ৭ হাজার ১৬ জন ও হবিগঞ্জে ৫ হাজার ৮৬১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৪৭৪ জন করোনামুক্ত হয়েছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৬ হাজার ৬৪৬ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed