সেলফি তুলতে গিয়ে নদীতে যুবক, পানিতে সারা রাত
বৈশাখী নিউজ ডেস্ক: বিপজ্জনক বিভিন্ন স্থানে সেলফি তুলতে গিয়ে নানা বিপত্তির খবর প্রায়ই শোনা যায়। এবার সেলফি তুলতে গিয়ে সারা রাত ধরে নদীর গলা পানিতে ডুবে থাকলেন ভারতের এক যুবক।
ভারতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিক নামে ৩০ বছর বয়সী ওই যুবক ভারতের চেন্নাইয়ের কৌম নদীর ওপর নেপিয়ার ব্রিজে স্থানীয় সময় গত ১০ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে সেফলি তুলতে যান। কিন্তু মনমতো সেলফি না উঠায় ব্রিজের একদম প্রান্তে চলে গিয়েছিলেন তিনি।
একসময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। নদীতে বেশি পানি না থাকায় অবশ্য প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু তার হাত থেকে মোবাইলটাও পানিতে পড়ে যাওয়ায় পরিচিত কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। রাতের বেলা সেখানে জনসমাগমও তেমন ছিল না। তাই সারা রাত গলা পানিতে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করেও কাউকে পাননি তিনি।
পরে ভোর ৬টার দিকে কয়েকজন পথচারী কার্তিকের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দড়ি ফেলতে সেটা ধরে উঠে আসেন কার্তিক।
উদ্ধারের পর পুলিশের কাছে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন কার্তিক। ব্রিজ থেকে নিচে পড়ে নদীর পানিতে সারা রাত থাকার পর সুস্থই রয়েছেন কার্তিক।
Related News
হুথি হামলার শঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ বার সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। সম্ভাব্য ক্ষেপণাস্ত্রRead More
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More



Comments are Closed