শাল্লার ওসি ক্লোজড !
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা থানার ওসি নুর আলমকে ক্লোজড করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ওসিকে ক্লোজড করা হয়। তাকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সূত্রমতে, ওসির বিরুদ্ধে সহকর্মী এসআইকে একটি বাহিনী দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ, নারী কনস্টেবলকে কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি মাদক ও জুয়ার আসর থেকে মাসোহারা আাদায়, গ্রেফতার বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ) বিপ্লব বিজয় তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে স্বল্প সময়ের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশনা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed