চালের আমদানি শুল্ক ১০ শতাংশ কমল
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রধান খাদ্যপণ্য চালের বাজার সহনীয় করতে আমদানি বাড়াতে শুল্ক ১০ শতাংশ কমাল সরকার।
বর্তমানে চাল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। নতুন সিদ্ধান্তের ফলে এখন ১৫ শতাংশ শুল্ক দিয়ে সিদ্ধ ও আতপ চাল আমদানি করা যাবে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে চালের দামের ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমানোর পরিপত্র জারি করেছে।
এতে বলা হয়, চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ হতে ১০ শতাংশ এবং শর্ত সাপেক্ষে সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হল।
তবে এই সুবিধা তিন মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, “দেশের বাজারে প্রধান খাদ্যপণ্য চালের দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি শুল্ক কমানোর জন্য খাদ্য মন্ত্রণালয় আমাদের অনুরোধ করেছে। ওই অনুরোধের প্রেক্ষিতে আমরা এই পরিপত্র জারি করেছি।”
এই সঙ্কটকালে রাজস্ব আদায় বাড়ানোর চেয়ে ‘মানুষের ক্রয় ক্ষমতা আরও বেশি গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed