করোনার হানা, ইউসিবি ব্যাংক লামাবাজার শাখা বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সিলেট নগরীর লামাবাজার শাখা এখন করোনায় বিপর্যস্থ। এমন বাস্তবতায় শাখাটির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে কোনরকম ঘোষণা ছাড়াই কার্যক্রম বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গত ১০ আগস্ট থেকে শাখার কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিন গ্রাহকরা ব্যাংকের শাখায় এসে ফিরে যেতে হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২টায় এ শাখার সামনে দাঁড়িয়ে কথা হয় গ্রাহক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের সাথে। তিনি বলেন, টাকা উত্তোলনের জন্য এসেছিলাম। এসে দেখি ব্যাংক বন্ধ। কিন্তু উনাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি। তাই কষ্ট করে এসে আবার ফিরে যেতে হচ্ছে। সময়ও নষ্ট হচ্ছে।
তবে ব্যাংক বন্ধ থাকলেও গ্রিলের ভেতর বসে কাজ করছিলেন একজন কর্মকর্তা। কথা হয় তাঁর সাথে। তিনি নিজেকে এ শাখার ম্যানেজার (অপারেশন) হিসেবে পরিচয় দেন।
নিজের নাম মেহেদি হাসান জানিয়ে বলেন, ৯ জন কর্মকর্তাদের ৪ জনের ইতোমধ্যে করোনা শনাক্ত হয়েছে। আর ব্রাঞ্চ ম্যানেজার শামসুল আমিন চৌধুরী করোনার সকলরকম উপসর্গ নিয়ে বাসাতেই আছেন। এখনো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি। এমতাবস্থায় প্রধান কার্যালয়ের নির্দেশে ব্যাংকের শাখা ১০, ১১ এবং ১২ তারিখ তিনদিন বন্ধ রাখা হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে এখনো কেউ সুস্থ হয়ে উঠেননি। এ অবস্থায় প্রধান কার্যালয়ের পরবর্তী নির্দেশনার উপর নির্ভর করবে কবে থেকে শাখার কার্যক্রম শুরু হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed