Main Menu

সিলেটে পার্সেল সার্ভিস থেকে ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার মেসার্স সুগন্ধা পার্সেল সার্ভিস নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ পণ্যসহ একজনকে চোরাকারবারি সন্দেহে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার (১১ আগস্ট) এই অভিযান পরিচলিত হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম এবং সিনিয়র এএসপি লুৎফুর রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল সিলেটের কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট এলাকার হাজী সোনাই মিয়া কমপ্লেক্সের মেসার্স সুগন্ধা পার্সেল সার্ভিস নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে স্কিন সানলাইট ১ হাজার ৯২৫ পিস, মাই ফেয়ার ক্রিম ৪ হাজার ১৭০ পিস, বেটনোভেট এন ১৬ হাজার ৫৫০ পিস, উড ওয়ার্ড ৩ হাজার ৭৮০পিস। পাশাপাশি এসব পণ্য বহনকারী একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নুর উদ্দিন (২৫) সিলেটের কানাইঘাট উপজেলার মো. শফিকুল হকের ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

Share





Related News

Comments are Closed