রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ১৬ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপত্যকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।
বার্তাসংস্থা দু’টি বলছে, এমআই-৮ মডেলের ওই হেলিকপ্টারটিতে ১৩ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু ছাড়া যাত্রীদের সবাই পর্যটক। বিমান বিধ্বস্ত হওয়ার পর ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন।
কামচাটকা এলাকাটি মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সূত্রটি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সবাই জীবিত আছেন। উদ্ধার অভিযান এখনও চলছে বলেও জানায় ওই সূত্রটি।
রাশিয়ায় আকাশপথে হওয়া দুর্ঘটনার তদন্ত করে থাকে রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিথ। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এর আগে গত জুলাই মাসে সেখানে একটি বিমান দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছিলেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed