ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
মো: রিমন চৌধুরী নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিদ্যুষ্পৃৃষ্টে আসাদুজ্জামান হান্ড্রেড (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগষ্ট) দুপুরে নিজ বাড়ীতে উক্ত দূর্ঘটনাটি ঘটে।
আসাদুজ্জামান হান্ড্রেড ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মো. একরামুল হকের একমাত্র ছেলে। পেশায় তিনি একজন মাংস ব্যবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানাযায়, বুধবার দুপুরে শয়ন ঘরে বিদ্যুতের সংযোগ রেখে মাল্টিপ্লাক মেরামত করছিলেন। সেই সময়ে অসাবধানতাবশত বিদ্যুষ্পৃৃষ্টে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রতিবেশীদের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মধ্যে তার মৃত্যু ঘটে।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed