Main Menu

সাপাহারে বিআরডিবির প্রণোদনার এসএমই ঋন বিতরণ

মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনার এসএমই ঋন বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন উদ্যোক্তার মাঝে প্রণোদনা তহবিলের ১৫ লক্ষ টাকা ঋণ পত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, জুনিয়র অফিসার আসমা আক্তার, ইউসিসিএ সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋন দিয়ে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠার লক্ষে এই ঋণ বিতরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed