নেত্রকোনা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সোমবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কয়লাপোর্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি ও ভবানীপুর বিওপি’র জোয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ভারতীয় সীমান্তবর্তী কয়লাপোর্ট এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে প্রসাধনী সামগ্রী, নানা ধরণের তেল, বিস্কুট ও চকলেট।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ লক্ষ ২৯ হাজার ৫ শত ৫৪ টাকা। জব্দকৃত এ সকল মালামাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed