খালিয়াজুরীতে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের মেন্দীপুর গ্রামে মঙ্গলবার বিকেলে ইজিবাইকের (ব্যাটারি চালিত অটোরিকশা) ধাক্কায় অনু আক্তার রেজিয়া (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মেন্দীপুর গ্রামের আবদুল মজিদের স্ত্রী অনু আক্তার রেজিয়া মঙ্গলবার বিকালে নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেজিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed