দেশে করোনায় আরও ২৬৪ মৃত্যু, শনাক্ত ১১১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৬১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
এর আগে সোমবার (৯ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১১ হাজার ৪৬৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed