Main Menu

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো খুলছে বুধবার

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো আগামীকাল বুধবার থেকে খুলছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন মঙ্গলবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বুধবার থেকে এসব কেন্দ্রে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করা হবে। তবে পর্যটক ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

ফেসবুক পোস্টে বলা হয়, কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে।

পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে জানিয়ে এতে বলা হয়, ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

এর আগে কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো ১ জুলাই থেকে বন্ধ ছিল।

Share





Related News

Comments are Closed