তাহিরপুরে অটোরিক্সা চালকের স্ত্রীকে রাতভর ধর্ষণ
তাহিরপুর সংবাদদাতা: স্বামী শশুর না থাকায় সুনামগঞ্জের তাহিরপুরে সিএনজি চালকের স্ত্রীকে ফাঁকা বাড়িতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৮ আগস্ট) মধ্যরাত পরবর্তী সময়ে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামে ওই ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
সোমবার রাতে ভিকটিমের স্বামী উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের বাসিন্দা অটোরিকসা (সিএনজি) চালক জানান, রবিবার মধ্যরাত পরবর্তী সময়ে আমার স্ত্রী (১৯) প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত ঘর থেকে বাহিরের টয়লেটে যায়। টয়লেট হতে ঘরে ফেরার সময় উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মাদকাসক্ত মঞ্জুরুল হক (৪৬) তার সাথে থাকা অপর দুই সহযোগির সহায়তায় আমার স্ত্রীকে মুখ চেঁপে ধরে বসতঘরে নিয়ে এসে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ধর্ষণের ঘটনাটি রাতেই আমার স্ত্রী মুঠোফোনে আমাকে ও তাৎক্ষণিক সময়ে পাড়া প্রতিবেশীদের অবহিত করে।
অটোরিকসা চালক আরো জানান, ঘটনার রাতে আমি, আমার পিতা বসত বাড়ির বাহিরে সুনামগঞ্জ ও ভৈরব থাকায় ফাঁকা বাড়ি পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মাদকাসক্ত মঞ্জুরুল তার দুই সহযোগিকে সাথে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
মঞ্জুরুল সহ ঘটনার সময় তার সাথে থাকা অজ্ঞাতনামা দুই সহযোগিকে অভিযুক্ত করে তিন জনের নামে সোমবার রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করতে গেলে অজ্ঞাত নামা দুই সহযোগির নাম বাদ দিতে কেউ কেউ নানামুখী চাঁপ দিচ্ছেন বলেও ভিকটিমের স্বামী জানিয়েছেন।
সোমবার রাত ৮টায় থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
সুনামগঞ্জে আ.লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণRead More
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশু নিখোঁজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীতে ভ্রমণে যাওয়ারRead More



Comments are Closed