জালালপুরে প্রবাসী জাপা নেতা এজমান আলী সংবর্ধিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, প্রবাসীরা আমাদের দেশের জন্য অনেক বড় সম্পদ। তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশকে বহির্বিশ্বে গৌরবের সাথে পরিচয় করে দেন। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে।
তিনি সোমবার সন্ধায় দক্ষিণ সুরমার জালালপুরে প্রবাসী জাতীয় পার্টি নেতা এজমান আলীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ প্রবাসীদের কল্যাণে আজীবন কাজ করে গেছেন উল্লেখ করে আতিক আরো বলেন, এরশাদ সৈনিকদের সকল ভয়ভীতির উর্দ্ধে উঠে দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।
জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ হাবিবুর রহমান ছুফন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব সংহতির সদস্য সচিব সাবেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, জাতীয় পার্টি নেতা আলতাফুর রহমান আলতাফ ও দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহ্বায়ক আখতার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আল মনসুর, মিলন মেম্বার, ছানাউল হক ছানা, আতিকুর রহমান, সাহেদ আহমদ, সংবর্ধিত অতিথি এজমান আলী প্রমুখ।
এর আগে করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে লালাবাজার, তেতলী ও জালালপুর বাজারে মাস্ক বিতরণ করেন আতিকুর রহমান আতিক।
Related News
কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধীRead More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More



Comments are Closed