পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা দিয়েছে একটি ফেরি। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।
বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, ওই ঘটনায় ফেরিতে থাকা দুটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
এর আগে গত ২৩ জুলাই সকাল পৌনে ১০টায় রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।
ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের চালক আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরটির সামনের অংশ পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারতো।
পদ্মা সেতু কর্তৃপক্ষের দাবি, শুধু জুলাই মাসেই এই নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে।
ওই ঘটনার পরই ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়। এ ছাড়া ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে ফেরির দুই চালককে (মাস্টার ও সুকানি) দায়ী করা হয়েছে।
Related News
প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন মোল্লা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন মোঃ নয়ন মোল্লাRead More
নরসিংদীতে নিখোঁজের ১দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিনRead More



Comments are Closed