ওঁরাও জনগোষ্ঠির ১৩ পরিবারে বাপা’র খাদ্য সহায়তা
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৯ আগষ্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা নগরীর বালুচর এলাকার ওঁরাও জনগোষ্ঠির ১৩টি পরিবা্রকে খাদ্য সামগ্রী প্রদান করেছে।
বাপা সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম বিকাল পাঁচটায় ওঁরাও বসতিতে নানা প্রতিকুলতার মধ্যে টিকে থাকা ১৩টি ওঁরাও পরিবারের কাছে এই খাদ্যসামগ্রী উপহার হিসাবে হস্তান্তর করেন।
খাদ্য হস্তান্তরকালে তিনি বলেন, আদিবাসী এই ক্ষুদ্র নৃগোষ্ঠি প্রভাবশালী ভূমিখেকোদের কারনে আজ সর্বস্বান্ত। সমাজের মূল জনগোষ্ঠী তাদের ব্যাপারে উদাসিন। আজ বিশ্ব আদিবাসী দিবসে সমাজের বিবেকবান মানুষদের পক্ষ থেকে বাপা এই সামান্য খাদ্য সহায়তা নিয়ে এসেছে সহমর্মিতা প্রদর্শনের জন্য।
খাদ্য সহায়তা গ্রহনকালে ওঁড়াওদের পক্ষ থেকে শিপা ওঁরাও বলেন, এই দুঃসময়ে আমাদের কথা মনে করায় বাপা’র প্রতি কৃতজ্ঞতা। বাপা সহ সিলেটের নাগরিক সমাজের অনেকেই আমাদের ভূমির লড়াইয়ে পাশে থেকেছেন। আমাদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বিবেকবানদের আরো বেশী সক্রিয় সহযোগীতা প্রয়োজন।
খাদ্য সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবি সুদীপ্ত অর্জুন, কিবরিয়া চৌধুরী সুমন, আদিবাসী নেতা মিলন ওঁরাও প্রমুখ।
উল্লেখ্য ১৩টি পরিবারের প্রায় অর্ধশত মানুষের জন্য খাদ্য সহায়তা সামগ্রীতে চাল, ডাল, তেল, চিনি ও আলু প্রদান করা হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed