Main Menu

ছাতক পৌরসভায় বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ছাতক পৌরসভা চত্ত্বরে পৌরসভার অর্থায়নে স্থাপিত ম্যুরাল সোমবার (৯ আগস্ট) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।

পরে পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করেন।

এসময় বাস্তবায়নাধিন ও প্রস্তাবিত পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এর মধ্যে বাস্তবায়নাধিন পৌরসভা চত্ত্বর সৌন্দর্য বর্ধন প্রকল্প, প্রস্তাবিত শহরের চাঁদনী ঘাট উন্নয়ন ও অত্যাধুনিক রিভারভিউ প্রকল্প এবং শেখ রাসেল মিনি ষ্টেডিয়ান বর্ধিতকরণ ও মাঠ সংলগ্ন সুরমা নদীর পাড় জুড়ে দৃষ্টিনন্দন রিভারভিউ প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রশংসা করে এসব প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার।

ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গির আলম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন এবং পৌর কাউন্সিলর ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed