সিলেটে একদিনে আরো ১৭ মৃত্যু, শনাক্ত ৭০২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অতিমারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৭০২ জনের।
সোমবার (৯ আগস্ট) সকালেসিলেট স্বাস্থ্য বিভাগের সোমবারের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ১৭ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৮০৫ জনের মৃত্যু হলো। এরমধ্যে সিলেট জেলায় ৬০২ জন, ওসমানী হাসপাতালে ৪১ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৩৯ জন ও মৌলভীবাজারে ৬৪ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘন্টায় ২১৩৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৭০২ জনের। শনাক্তের হার ৩২.৮২ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৪৫ হাজার ৬৮৪ জনের পজিটিভ শনাক্ত হলো। এছাড়া, একই সময়ে রেপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এ বিভাগে আরো ১৬৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
গত ২৪ ঘন্টায় হাসপাাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭৮ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৫৩০ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed