নদীতে মিলল ৪৩ বছর আগে নিখোঁজ নারীর দেহাবশেষ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদী থেকে ৪৩ বছর আগে নিখোঁজ এক নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয় বলে রোববার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৭৮ সালে নিখোঁজ হন আলবার্টা লিম্যান নামে এক নারী। আলবার্টা ওই বছরের ২৫ জুলাই হারিয়ে যান। সে সময় তার বয়স ছিল ৬৩ বছর।
কয়েক দশক ধরে গাড়িটি পানির নিচে ছিলো বলে ধারণা করছে পুলিশ। ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে বলে নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।
পুলিশ আরও জানায়, পানির ১৪ ফুট নিচে গাড়িটি উল্টে ছিলো। গাড়ির অর্ধেক অংশ নদীর নিচের কাদার মধ্যে ছিলো বলে জানা গেছে।
গাড়িটি কীভাবে নদীর নিচে গেল সে ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed