বিশ্বনাথে ১৮ বোতল মদসহ যুবক গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে র্যাব-৯ এর অভিযানে বিশ্বনাথ থানাধীন এলাকা থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদসহ তাকমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) রাত ১১টায় র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
রোববার (৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
গ্রেপ্তারকৃত মো. তাকমান (২৮) বিশ্বনাথ উপজেলার নতুন বাজার এলাকার টিএনটি রোডের মৃত তোতা মিয়ার পুত্র।
অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা (কানাইপুর) সাকিনস্থ মেসার্স নূরুল ইসলাম ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তি কাছ থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(ক)ধারা মূলে বিশ্বনাথ থানায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামতসমূহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed