সিলেটে করোনায় আরো ৭ মৃত্যু, শনাক্ত ৫৯১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অতিমারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ২ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৭৮৮ জনের মৃত্যু হলো। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৯১ জনের।
রোববার (৮ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৯০৮ জনের স্যাম্পল পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৯১ জনের। শনাক্তের হার ৩০.৯৭ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৬২ জন।
একই সময়ে হাসপাাতালে ভর্তি হয়েছেন ৮১ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯৭ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৬০ জন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed