ভারতে করোনার আরেকটি ধরন শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার ভাইরাসটির আরেকটি স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটির দুই রাজ্য মিজোরাম ও কর্নাটকে ইটা নামের এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।
গত ৫ আগস্ট বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে কর্নাটকের কর্তৃপক্ষ। তবে রাজ্য সরকার বলছে, করোনার ইটা ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই।
দুই সপ্তাহ আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মেঙ্গালুরুর এক বাসিন্দা। এরপর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে জানা যায়, তিনি করোনার ইটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। যেহেতু ভাইরাসের রূপ জানতে জিনোম সিকোয়েন্সিং করতে সময় লাগে। তাই ইটা-র উপস্থিতি জানতে কিছুটা সময় লেগেছে।
ভারতে এই ভ্যারিয়েন্টের প্রথম সন্ধান মিলে মিজোরামে। সেখানে অবশ্য এই সংক্রমণ ছড়ায়নি। তবে কয়েক দিনের ব্যবধানে কর্নাটকেও একই স্ট্রেইন শনাক্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।
২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশে এই সংক্রমণ শুরু হওয়ার কথা বলা হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই। লোটা, কাপ্পা, ল্যামডা, আলফা, বিটা, গামা ও ডেল্টা এখন নজরে রয়েছে। ইটা সেই তালিকায় নেই। যদিও নাইজেরিয়াতে করোনার এই রূপ ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবুও এখনই একে মারণ রূপ বলে মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর আগে, ভারতে শনাক্ত হয় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। যা সামাল দিতে হিমশিম অবস্থা মোদি সরকারের। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এ ভ্যারিয়েন্ট ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। এরমধ্যেই নতুন ভ্যারিয়েন্টের খবর প্রকাশিত হলো।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed