Main Menu

ডোমারে কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: সারাদেশ ব্যাপি বিনামূল্যে কোভিট-১৯ ভ্যাকসিন কার্যক্রম চলছে তারী ন্যায় নীলফামারীর ডোমার উপজেলাতে কোভিট-১৯ ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে ভ্যাকসিন গ্রহনের মাধ্যামে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার ভূমি জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রায়হান বারী, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন শেষে, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমসহ অতিথিরা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, প্রতিটি টিকা কেন্দ্রে ৬শ জন এই ভ্যাকসিন গ্রহন করতে পারবেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২টি কেন্দ্রে ৬ হাজার ৬শত জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে।

Share





Related News

Comments are Closed