ট্রেন চলাচলের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান কঠোর বিধিনিষেধ চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ আগস্ট থেকে শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল। বুধবার (৪ আগস্ট) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রেলমন্ত্রী আরও বলেন, ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। তবে এ সময়ে কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যা অনলাইনে কিনতে হবে।
এদিকে সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। এছাড়াও বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এর আগে করোনার সংক্রমণ রোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
এরপর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে এরমধ্যেই গত রোববার থেকে খুলে দেওয়া হয়েছে রফতানিমুখী শিল্প ও কলকারখানা। এছাড়া ৫ আগস্ট বিধিনিষেধের মেয়াদ শেষের আগেই ১০ আগস্ট পর্যন্ত তা বাড়ানো হয়।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed