মডেল পিয়াসা ও মৌ তিন দিনের রিমান্ডে
বিনোদন ডেস্ক: মডেল মৌয়ের পর এবার পিয়াসারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ আগস্ট) তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম।
রাজধানী থেকে আটক মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তাকে আদালতে তোলা হয়।
এর আগে রোববার (১ আগস্ট) রাতে বারিধারার বাসা থেকে আটক করা হয় মডেল ও উপস্থাপিকা ফারিয়া মাহাবুব পিয়াসাকে। তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, শিশা ও ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পিয়াসার আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। বারিধারার ৯ নং রোডের ৩ নং বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিকে পিয়াসা ও মৌকে আটকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ গণমাধ্যমককে বলেন, তারা দুজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, আটক দুই মডেল হচ্ছেন রাতের রানি। তারা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা। বাসায় আসলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেন এবং ভিডিও করে রাখতেন। পরবর্তীতে সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
এদিকে সোমবার (২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে আদালতে তোলা হয় মডেল মৌকে। সুষ্ঠু তদন্তের প্রয়োজেন তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed