ওসমানীতে করোনা চিকিৎসায় আরো ৭০ বেড, ১০ আইসিইউ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিতদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালগুলিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। বেড খালি না পেয়ে ভোগান্তি বাড়ছে রোগী এবং স্বজনদেরও। কোভিড-১৯ সংক্রমণের এমন ঊর্ধ্বমুখী অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৭০টি শয্যা বাড়ানো হয়েছে। একই সাথে করোনা চিকিৎসায় হাসপাতালটিতে যুক্ত হয়েছে আরও ১০টি আইসিইউ।
সোমবার (২ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকাল থেকে এসব শয্যায় রোগী ভর্তি শুরু হয়েছে।
ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘ওসমানী হাসপাতালে আগে ২৬০ শয্যায় কোভিড-১৯ সংক্রমিতদের চিকিৎসা দিয়ে আসা হচ্ছিল। এখন থেকে আরও ৭০টি শয্যা বাড়ানো হয়েছে। একইসাথে আগে এ হাসপাতালে করোনার জন্য ৮টি আইসিইউ ব্যবস্থা ছিল। এখন আরও ১০টি বাড়িয়ে ১৮-তে উন্নিত করা হয়েছে।’
এসব শয্যা ও আইসিইউ বাড়ানোর ফলে করোনাক্রান্তদের চিকিৎসায় ওসমানীর সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট বিভাগে আরও ১৪ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস। একই সময়ে ১০৫৪টি নমুনা পরীক্ষা করে ৮৫৩ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে এপর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। আর এপর্যন্ত মারা গেছেন ৭১৬ জন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed