সিলেটে করোনায় রেকর্ড ৯৯৬ জন শনাক্তের দিনে মৃত্যু ৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৯৯৬ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে ২৫৬৬ জনের নমুনা পরীক্ষায় তাদের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮.৮২ ভাগ। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের।
রবিবার (১ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন ওসমানী হাসপাতালে, ৪ জন সিলেট জেলার ও ২ জন সুনামগঞ্জের। এনিয়ে সবমিলিয়ে এ বিভাগে ৭০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৪৪ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৬০ জন ও ওসমানী হাসপাতালে ১৭ জন।
গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪০৫ জন।
এ বিভাগে সবমিলিয়ে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার ৪৫২ জন।
এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ ৩০৫ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৪৩ জন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed