এইচএসসির অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ১৫ জুলাই ২০২১ তারিখে জারিকৃত পত্রে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রদত্ত ১ম চার সপ্তাহ এবং ২য় চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদান কার্যক্রম মনিটরিং এর জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল।
কিন্তু চলমান করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং কলেজ ও প্রশাসন শাখার সূত্রোক্ত স্থগিতাদেশ বিবেচনায় এনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের সব আঞ্চলিক পরিচালকদের এ নির্দেশনা পাঠানো হয়। এছাড়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, সকল সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা পাঠানো হয়।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed