বাহুবলে দুই স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে দুই স্কুলছাত্রীকে পরিত্যক্ত ঘরে আটকে রেখে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাহুবল উপজেলার মিরপুর ও হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের নুরুল হক মিয়ার ছেলে খোকন মিয়া (১৬) ও একই গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে সুমন মিয়া (১৭)।
বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আলমগীর কবির জানান, ধর্ষের শিকার দুই স্কুলছাত্রী উপজেলার সাটিয়াজুড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
গত বুধবার (২৮ জুলাই) সন্ধায় তারা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যায়। এসময় খোকন ও সুমন কৌশলে তাদেরকে ফুসলিয়ে গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাদের হাত পা মুখ বেঁধে রাতভর ধর্ষণ করে। পরদিন বৃহস্পতিবার ভোরে দুই কিশোর চলে গেলে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। এদিন দুপুরে নির্যাতিতা এক ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।
পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed