বিয়ানীবাজারে কীটনাশক পানে কিশোরীর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশের সুরতহাল সম্পন্ন করছে। নিহত কিশোরী জুলেখা বেগম (১৬) গজুকাটা গ্রামের ইউনুছ আলী মুছআলা মিয়ার মেয়ে।
তবে কি কারণে কিশোরী আত্মহনন করেছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।
লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed